জবি প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জবি ছাত্রদলের আরেক নেতার পদত্যাগ

রাকিবুল হাসান রানা। ছবি : সংগৃহীত
রাকিবুল হাসান রানা। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান রানা পদত্যাগ করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত পদত্যাগ করেন।

শনিবার (১২ জুলাই) দুপুরে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

পোস্টে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির ‘আহ্বায়ক সদস্য’ পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘জুলাই বিপ্লবের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম, তা এখনো চোখে পড়েনি। বরং বর্তমান পরিস্থিতিতে আমি চরমভাবে আশাহত ও মানসিকভাবে বিপর্যস্ত।’

পদত্যাগপত্রে ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থাকায় ভাইদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। হয়তো আমি আমার জায়গা থেকে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারিনি। তবু দলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং প্রত্যাশা করি—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের মতো স্বর্ণযুগ আবার ফিরে আসুক। দলের প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।’

এ নিয়ে চলতি মাসে জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির দুজন সদস্য পদত্যাগ করলেন। তবে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X