বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

২০২৫-২৬ অর্থবছরে পিবিপ্রবির বাজেট ৯ কোটি ৮০ লাখ টাকা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) লোগো। ছবি : সংগৃহীত
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) লোগো। ছবি : সংগৃহীত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট অনুমোদন করা হয়েছে। এবছর বিশ্ববিদ্যালয়ে ৯ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ গেস্ট হাউজে অনুষ্ঠিত ৫ম সিন্ডিকেট সভায় এ বাজেট অনুমোদন করা হয়। সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিন্ডিকেটের সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার কর্তৃক অনুমোদিত জমিতে স্থায়ী ক্যাম্পাস স্থাপনের নিমিত্ত ফিজিবিলিটি স্টাডি প্রকল্প গত ৩০ অনুমোদিত হয়েছে। বর্তমানে জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৪টি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ১ম সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়েছে বলে সিন্ডিকেট সভায় অবহিত করা হয়। সভায় সিন্ডিকেট সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। সভায় পিবিপ্রবির উপাচার্য নবপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিকে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সিন্ডিকেট সদস্যরা সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১০

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১২

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৩

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৮

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৯

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

২০
X