জবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনসহ ২ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান 

অবস্থান কর্মসূচিতে জবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
অবস্থান কর্মসূচিতে জবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তির দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থী ও শাখা ছাত্রসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, দেশের অন্যতম শীর্ষ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় জগন্নাথ। এছাড়া শিক্ষার্থীদের দাবি প্রশাসনের নিকট পৌঁছাতে বিভিন্ন আন্দোলন সংগ্রামের আঁতুড়ঘর এই বিশ্ববিদ্যালয়। কিন্তু এখানে ছাত্র সংসদ না থাকা অনাকাঙ্ক্ষিত এবং ন্যায্য অধিকারের পরিপন্থি। জকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মতপ্রকাশ ও নেতৃত্ব বিকাশের সুযোগ পাবে, যা একটি আধুনিক শিক্ষাব্যবস্থার অপরিহার্য অংশ। কিন্তু এ বিষয়ে দীর্ঘদিন ধরে নয়-ছয় করে আসছে এই প্রশাসন।

এ বিষয়ে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, গত বুধবার (৩০ জুলাই) জকসু নির্বাচনের রোডম্যাপ ও সম্পূরক বৃত্তির দাবিতে দুই দিনের আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রেসপন্স করেনি। তারা শিক্ষার্থীদের সাথে নয়ছয় করে পার পাবে না। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে আমরা প্রয়োজনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

এই বিষয়ে শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সদস্য সচিব শাহিন মিয়া বলেন, আজকে আমরা দুই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি। আগামী বৃহস্পতিবারের মধ্যে জকসুর যে নীতিমালা তা বিশেষ সিন্ডিকেট ডেকে পাশ করিয়ে মন্ত্রণালয়ে পাঠাতে হবে এবং সম্পূরক বৃত্তির ব্যাপারে নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।

এর আগ, গতকাল রোববার (০৩ জুলাই) দ্রুত জকসু নির্বাচন কার্যকর করতে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে উপাচার্য বরাবর স্মারক লিপি দেয় শাখা ছাত্রশিবির। একই দিনে স্মারক লিপি দেয় শাখা ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের নেতাকর্মীরা।

এর আগে, গত বুধবার (৩০ জুলাই) দুই কর্মদিবসের আলটিমেটাম দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তির দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমল তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১০

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১১

যুবদল নেতা বহিষ্কার

১২

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৩

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৪

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৫

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৬

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৭

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৮

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৯

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

২০
X