বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৩:২০ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির

ডেইলি স্টার, ঢাবি শিবির ও আজকের পত্রিকার লোগো। ছবি : সংগৃহীত
ডেইলি স্টার, ঢাবি শিবির ও আজকের পত্রিকার লোগো। ছবি : সংগৃহীত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এম ফরহাদ প্রেরিত দুটি পৃথক প্রতিবাদ লিপিতে এ আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘প্রক্টরিয়াল আদেশ অমান্য করে ঢাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিবির’ শীর্ষক শিরোনামে The Daily Star পত্রিকার বাংলা ও ইংরেজি সংস্করণে বুধবার বিকেলে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, এই অসত্য ও বানোয়াট প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রতিবাদে বলা হয়েছে, প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ‘৩৬ জুলাই; আমরা থামব না’ শীর্ষক আয়োজনে যেসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে তার লিখিত অনুমতি সার্বিক নীতিমালা অনুসরণ করে অনুষ্ঠানের আগেই নেওয়া হয়েছে। এ ছাড়া অনুষ্ঠান চলাকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু নির্দিষ্ট বিষয়ে অনুরোধ করলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে সেই নির্দেশনাও সুষ্ঠুভাবে অনুসরণ করা হয়েছে। এই অনুষ্ঠান ছিল শান্তিপূর্ণ ও গঠনমূলক। প্রক্টর অফিস বা প্রশাসনের পক্ষ থেকে আমাদের কার্যক্রম স্থগিত করার বিষয়ে কোনো লিখিত বা আনুষ্ঠানিক নির্দেশনা আমাদের নিকট প্রদান করা হয়নি। অতএব, নিষেধাজ্ঞা অমান্য করার প্রশ্নই ওঠে না।

এ ধরনের মিথ্যা ও পক্ষপাতদুষ্ট রিপোর্ট প্রকাশের মাধ্যমে পত্রিকাগুলো কেবল একটি স্বনামধন্য সংগঠনের সুনাম ক্ষুণ্ণই করেনি; বরং সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাকেও উপেক্ষা করেছে। আমরা আশা করি, সংশ্লিষ্ট পত্রিকাগুলো এই বিষয়ে তদন্ত করে প্রকৃত তথ্য তুলে ধরবে এবং প্রকাশিত ভ্রান্ত সংবাদ প্রত্যাহার করে যথাযথভাবে ক্ষমা প্রার্থনা করবে।

অপর এক প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, ‘ঢাবিতে প্রক্টরিয়াল নিষেধাজ্ঞা লঙ্ঘন করে শিবিরের কর্মসূচি’ এই শিরোনামে আজকের পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। আমরা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, এই অসত্য ও বানোয়াট প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X