কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:২৩ এএম
অনলাইন সংস্করণ

বিইউবিটিতে প্যারেন্টস ডে অনুষ্ঠিত

অভিভাকদের সঙ্গে সাক্ষাতকালে বিউবিটির শিক্ষক। ছবি : সংগৃহীত
অভিভাকদের সঙ্গে সাক্ষাতকালে বিউবিটির শিক্ষক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-তে প্যারেন্টস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে প্যারেন্টস ডে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অভিভাবকগণকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় তারা উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

অভিভাবকরা এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বলেন, এ আয়োজনের মাধ্যমে তারা তাদের সন্তানদের শিক্ষাগত অগ্রগতি, ব্যক্তিগত উন্নয়ন এবং ক্যাম্পাসের সুযোগ-সুবিধা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেছেন। অনেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সরাসরি মতামত বিনিময় এবং প্রতিক্রিয়া জানানোর সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করার জন্য পরামর্শ প্রদান করেন।

এ আয়োজনটি সম্পর্কে বিইউবিটির সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, প্যারেন্টস ডে বিশ্ববিদ্যালয় ও পরিবারের মধ্যে একটি দৃঢ় সেতুবন্ধন তৈরি করেছে, যা খোলামেলা সংলাপ ও পারস্পরিক বোঝাপড়াকে আরও সুদৃঢ় করবে। অভিভাবকদের সক্রিয় সম্পৃক্ততা শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ও একাডেমিক ও পেশাগত সাফল্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দিনটিতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক অফিসসমূহ অভিভাবকদের জন্য উন্মুক্ত রাখা হয়, যাতে তারা সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিতে পারেন। পুরো আয়োজন জুড়ে ছিল আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশ, যা বিইউবিটির সহযোগিতামূলক শিক্ষাবান্ধব নীতির প্রতিফলন ঘটায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X