কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার হুমকি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সীমান্ত পেরিয়ে ওপারে পা রাখতেই বদলে গেল চিরচেনা দৃশ্যপট। যে আতিথেয়তা ছিল নিয়মিত চিত্র, সেখানে এখন ঠাঁই পাওয়াই দায়। হঠাৎ করেই যেন এক অদৃশ্য দেয়াল উঠে দাঁড়িয়েছে দুই দেশের বন্ধুত্বের মাঝে। প্রতিবেশী দেশের পর্যটক, শিক্ষার্থী কিংবা মুমূর্ষু রোগী— কারও জন্যই আর খুলছে না আতিথেয়তার দরজা।

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এখন এমনই এক গুমোট পরিস্থিতি বিরাজ করছে। ভারত বিরোধিতা ও বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার অজুহাতে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশি নাগরিকদের ওপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছেন।

বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আর কোনো বাংলাদেশিকে হোটেল ভাড়া দেবেন না। সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল ঘোষ জানিয়েছেন, গত বছরের ডিসেম্বর থেকেই তারা বাংলাদেশি পর্যটকদের ব্যাপারে কড়াকড়ি শুরু করেছিলেন।

তবে এতদিন মানবিক কারণে শিক্ষার্থী ও চিকিৎসার জন্য আসা ব্যক্তিদের ছাড় দেওয়া হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। সংগঠনের আওতাভুক্ত ১৮০টি হোটেলসহ মোট ২৩০টি হোটেলে এই কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

প্রতিবছর শিলিগুড়ি হয়ে নেপাল-ভুটান ভ্রমণ কিংবা উন্নত চিকিৎসার জন্য হাজারো বাংলাদেশি এই শহরে যান। কিন্তু হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তে দুই দেশের মানুষের দীর্ঘদিনের সম্পর্কের ওপর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১০

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৩

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৪

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১৫

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

১৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১৭

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১৮

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১৯

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

২০
X