চবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

আড়াই হাজার নবাগত শিক্ষার্থীকে সংবর্ধনা দেবে চবি ছাত্রশিবির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘নবাগত সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান’ আয়োজন করতে যাচ্ছে শাখা ছাত্রশিবির। প্রায় আড়াই হাজার নবীন শিক্ষার্থীকে নিয়ে এ অনুষ্ঠান করবে সংগঠনটি।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের বাস্কেটবল গ্রাউন্ডে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এ নবীনবরণ। এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

নবীনবরণের সার্বিক দিক নিয়ে চবি ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতেই আমাদের এই আয়োজন। বিশ্ববিদ্যালয় জীবন কেমন হওয়া উচিত এবং ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে—এসব বিষয়ে দিকনির্দেশনা দিতেই এ উদ্যোগ। আমরা আশা করছি, সর্বোচ্চসংখ্যক নবীন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং আগামী জীবনের জন্য প্রস্তুতি নিতে পারবে।’

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা হলেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটোয়ারী, ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশন (ইএমএ) এর প্রাক্তন সভাপতি ড. মো. আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজকল্যাণ সচিব আব্দুল মোহাইমেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ফজলুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রায়হান সোবহান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X