বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন বহিষ্কৃত ৩ নেতাকর্মী

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে বহিষ্কৃত তিন নেতাকর্মীও পদ পেয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হয়েছেন সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ।

এছাড়া কমিটিতে ২৫ জন সহসভাপতি হিসেবে আছেন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন শফিকুল ইসলাম শফিক। এ ছাড়াও ২৮ জন যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন। কমিটিতে মাহমুদুল মিঠুসহ ২৩ জন সহসাংগঠনিক সম্পাদক রয়েছেন।

প্রচার সম্পাদক হিসেবে আছেন রাফি খান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান পুলক, ছাত্রীবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, আইনবিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।

বহিষ্কারাদেশ প্রত্যাহারকৃত নেতাকর্মীরা হলেন- ফারুক হোসেন, আহসান হাবীব ও হাসিবুল হাসান। নতুন পূর্ণাঙ্গ কমিটিতে ফারুক হোসেন ও আহসান হাবিব সহসভাপতি এবং হাসিবুল হাসান যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুটি পৃথক আদেশে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রমাণ মেলে।

উল্লেখ্য, এদিন রাতেই ১১টি ছাত্র হলে আংশিক কমিটি ঘোষণা দিয়েছে শাখা ছাত্রদল। নতুন হল কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X