ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন

লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ ইসলামী ছাত্র আন্দোলনের 

সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করার অভিযোগ তুলেছে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’।

সোমবার (২৫ আগস্ট) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

জিএস পদপ্রার্থী খায়রুল আহসান মারজান বলেন, ‘নির্বাচনী বিধিমালা অনুযায়ী ২৬ আগস্ট পর্যন্ত কোনো প্রার্থী ব্যানার-ফেস্টুন লাগাতে পারবেন না। কিন্তু অনেক প্রার্থী নিয়ম ভেঙে প্রচারণা চালাচ্ছেন, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

অভিযোগ করে তিনি আরও বলেন, ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা রোকেয়া হলে প্রচারণা চালিয়েছেন, ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান বিভিন্ন হলে প্রচারণা করেছেন এবং জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম মনোনয়নপত্র জমা দিতে দলবল নিয়ে স্লোগান দিয়েছেন। এগুলো স্পষ্টত আচরণবিধি ভঙ্গ হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।’

এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা জুলিয়াস সিজারকে ভিপি পদে নির্বাচন করার সুযোগ দেওয়াকে প্রশাসনের পক্ষপাতদুষ্ট মনোভাবের প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি।

সচেতন শিক্ষার্থী সংসদের দাবি, এসব অনিয়মের কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষতার বদলে পক্ষপাতমূলক আচরণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X