জবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে আহতদের রক্ত দেওয়া কর্মীদের সম্মাননা

জবিতে বাঁধনের সংবর্ধনা। ছবি : কালবেলা
জবিতে বাঁধনের সংবর্ধনা। ছবি : কালবেলা

জুলাই আন্দোলনে আহতদের সহযোগিতা ও রক্তদানে অংশ নেওয়া কর্মীদের সম্মাননা প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে স্মৃতিচারণ অনুষ্ঠান।

রোববার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘সংকটে, সংগ্রামে, পাশে বাঁধন’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জবি ইউনিট সভাপতি উম্মে মাবুদা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তাসলিমুল হাসান নিশাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মাদ ভাজাম্মুল হক, শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল মান্নান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কেএএম রিফাত হাসান এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর।

আয়োজকরা জানান, সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই বাঁধনের মূল লক্ষ্য, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাঁধনের সাধারণ সম্পাদক তাসলিমুল হাসান নিশাদ বলেন, ২৪ জুলাইয়ের অভ্যুত্থানে বাঁধনকর্মীরা শুধু আন্দোলনে অংশ নেননি, আহতদের জন্য রক্তও সরবরাহ করেছেন। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আহত ও শহীদ সাজিদ ভাইয়ের জন্য আমরা রক্ত সংগ্রহ করেছি। আন্দোলনে সাতজন আহত হন। তাদের পাশে দাঁড়ানো এবং আমাদের কর্মীদের ত্যাগকে স্মরণ করতেই এ আয়োজন।

সংগঠনের সভাপতি উম্মে মাবুদা বলেন, জুলাই আন্দোলনের সময় আমাদের কর্মীরা যেমন আন্দোলনের মিছিলে ছিল, তেমনি আহতদের পাশে থেকেছে রক্ত দিয়ে। সংকটকালে মানবিক সেবা দেওয়াই বাঁধনের চেতনা। আমরা বিশ্বাস করি, মানবতার এই দায়িত্ব পালন করতে পারাটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আজকের এই স্মৃতিচারণ শুধু অতীতকে মনে করার জন্য নয়, বরং আগামীর পথচলায় আমাদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রেরণা জোগাবে। মানুষের পাশে থাকা, মানবিকতার বন্ধনে যুক্ত থাকা এটাই বাঁধনের আসল শক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X