কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

আচরণবিধি ভঙ্গ করছে ছাত্রদল, প্রশাসন নির্বিকার : ফরহাদ

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করছে ছাত্রদল, অথচ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের তিনি বলেন, ভোটকেন্দ্রের ১০০ মিটারের ভেতরে প্রচারণা নিষিদ্ধ থাকলেও ছাত্রদল তা করছে। প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। সব অভিযোগের ক্ষেত্রেই প্রশাসন নীরবতা দেখাচ্ছে।

তিনি আরও জানান, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট, সাংবাদিক ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

অন্যদিকে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েমও একই অভিযোগ করেন। তিনি বলেন, সব প্রার্থী, ভোটার ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক বহিরাগত প্রবেশের চেষ্টা করছে। প্রশাসনকে সামগ্রিক নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে হবে।

টিএসসি কেন্দ্রে সকাল থেকেই দীর্ঘ লাইনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার অপেক্ষা করতে দেখা গেছে। সেখানে আইডি কার্ডধারী শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কেন্দ্রের প্রবেশপথে প্রার্থীদের প্রতিনিধিরা লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X