কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘প্লিজ ছাত্রলীগ হইয়েন না’, ছাত্রদলকে ফরহাদ

জরুরি সংবাদ সম্মেলনে এসএম ফরহাদ। ছবি : সংগৃহীত
জরুরি সংবাদ সম্মেলনে এসএম ফরহাদ। ছবি : সংগৃহীত

বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ঢাবি ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল। উপাচার্য (ভিসি) অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে ছাত্রদল নেতাদের উত্তপ্ত বাকবিতণ্ডা হয়েছে।

এমন পরিস্থিতিতে ছাত্রদলকে ছাত্রলীগের মতো আচরণ না করতে আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এসএম ফরহাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ফরহাদ বলেন, প্লিজ ছাত্রলীগ হইয়েন না। নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে ধরনের আচরণ করত, আজ ছাত্রদলের ভাইয়েরা সেই ধরনের আচরণ করেছেন। এটা খুবই দুঃখজনক। শিক্ষকদের সঙ্গে সবসময়ই আমাদের ভালো ব্যবহার করতে হবে। সৌজন্যমূলক আচরণ করা উচিত।

ছাত্রদল বিভিন্ন জেলা থেকে বহিরাগতদের এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে জড়ো করেছে বলেও অভিযোগ করেন ফরহাদ।

তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছিল, কিন্তু তারা টিকতে পারেনি। এবার যদি আবার এ ধরনের ঘটনা ঘটে, শিক্ষার্থীরা প্রতিহত করবে।

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের মতো নির্বাচন নিয়ে একই অভিযোগ আনলেন ফরহাদও। তিনি বলেন, অমর একুশে হলে ভোট কারচুপি হয়েছে। এর প্রমাণ আসার পর রোকেয়া হলে নাটক মঞ্চস্থ করা হয়েছে। ডাকসু নির্বাচনে যেসব কেন্দ্রে অভিযোগ উঠছে, সেখানকার সিসিটিভি ক্যামেরা চেক করতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কারও ওপর দায় চাপিয়ে এড়িয়ে যাওয়া যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X