কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এ বিজয় হিজাবির, এ বিজয় নন-হিজাবির : ফাতিমা জুমা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ১০ হাজার ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৪৭০ ভোট।

ডাকসুতে এই জয়কে হিজাবি ও নন-হিজাবি উভয় পোশাক পরিধানকারীর বলে মন্তব্য করেছেন জুমা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ফলাফল পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেট ভবনের একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে কয়েকজন হিজাব পরিহিত শিক্ষার্থীসহ সহপাঠীদের সঙ্গে তার জয়ের আনন্দ ভাগাভাগি করতে দেখা গেছে।

ছবির ক্যাপশনে ফাতিমা তাসনিম জুমা লেখেন, ‘এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন-হিজাবির। এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার। যে পরীক্ষায় অবতীর্ণ করেছ তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের।’

এদিকে ছাত্রশিবিরের পক্ষে প্রার্থিতা ঘোষণার পর সাইবার বুলিংয়ের শিকার হন জুমা। তার ব্যক্তিগত কিছু নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে এসবের জবাব দিয়েছেন। সেসব ভিডিওর নিচে অবশ্য ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা যায়।

জুমা এ বিষয়ে গণমাধ্যমে বলেন, আমার কাছে ৬০০+ স্ক্রিনশট রয়েছে যেখানে আমাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি আমাকে নিয়ে অশ্লীল ভিডিও বানানো হয়েছে। আজকে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদ হওয়া জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X