জবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:২৮ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

জকসু নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। ছবি: কালবেলা
জকসু নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। ছবি: কালবেলা

গণনা মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা। পরে উপাচার্যের কনফারেন্স রুমে নির্বাচন কমিশনারদের সাথে আলোচনায় মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি।

কানিজ ফাতেমা কাকলি বলেন, কমিশনারসহ সকল বিশ্ববিদ্যালয়ের সব স্টেকহোল্ডারের সঙ্গে সব প্যানেল ও স্বতন্ত্র ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে বসেছি। মিটিং এসবের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, প্রথমে তিনশ বা তার কাছাকাছি ভোট কাস্ট হওয়া একটি কেন্দ্রের ব্যালট ম্যানুয়ালি গণনা করব। তারপর এই ভোটগুলো দুটি আলাদা কোম্পানির মেশিনে গণনা করব। এর মধ্যে যে মেশিনের ফলাফল ম্যানুয়ালি হিসাবের বেশি কাছাকাছি আসবে বা মিলে যাবে, সেই মেশিন দিয়েই বাকী সকল ভোট গণনা করব। মাঝে মাঝে রেনডমলি উভয় মেশিনে ভোট গণনা করব। এর মধ্যে মেশিনের কার্যকারিতা যাচাইয়ে আমরা কিছু কিছু ভোট হাতে গোনার পর মেশিনে গণনা করে টেস্ট করে দেখব। এভাবে সব ভোট গণনার পর একসাথে জকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

এর আগে রাত ১০টায় উপাচার্যের কনফারেন্স রুমে ভিপি ও জিএস প্রার্থীদের বৈঠকে বসে কমিশনার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১০

যুবদল নেতা বহিষ্কার

১১

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১২

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৩

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৪

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৫

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৬

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৭

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৮

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৯

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

২০
X