মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

জাকসুর ব্যালট ছাপানোর কোম্পানি কার, প্রমাণ দেখাল শিবির প্যানেল

শিবির প্যানেলের সংবাদ সম্মেলনে এ প্রমাণ দেখায়। ছবি : সংগৃহীত
শিবির প্যানেলের সংবাদ সম্মেলনে এ প্রমাণ দেখায়। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর কোম্পানি কাদের, তার প্রমাণ দিয়েছেন শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই প্রমাণ দেখান তিনি।

তিনি প্রমাণ দেখিয়ে বলেন, এসব ব্যালট ও ওএমআর মেশিন কেনা হয়েছে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিএনপি সমর্থিত মালিকের একটি প্রতিষ্ঠান থেকে।

মাজহারুল ইসলাম আরও বলেন, ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের যে ব্যালট, তা কেনা হয়েছে জামায়াত সমর্থিত মালিকের প্রতিষ্ঠান থেকে। তবে এইচআর সফট বিডি যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে, সেটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হলে রকমানুর জামান রনি; যার ফেসবুক পোস্টে খালেদা জিয়ার ছবি রয়েছে।

এর আগে জাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান অভিযোগ করে বলেছেন, জামায়াতে ইসলামীর কোম্পানি থেকে ব্যালট ও ওএমআর মেশিন কিনেছে প্রশাসন। ওই প্রতিষ্ঠানের ব্যালট পেপারেই এখন ভোট হচ্ছে। তিনি এতে কারচুপির আশঙ্কা করছেন।

তার এ অভিযোগের পর নির্বাচনের ভোট গণনা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও এখন তা ম্যানুয়ালি অর্থাৎ হাতে গোনা হবে।

নির্বাচনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহম্মদ খান।

ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে এ বিষয়ে আবেদন করা হলেও, ছাত্রশিবির সমর্থিত প্যানেল অভিযোগ করে বলে, ছাত্রদলকে সুবিধা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশনের সদস্য ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সাত্তার বলেন, ‘আমরা প্রথম দিকে ব্যালট পেপার ওএমআর মেশিনে গণনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু মেশিনে ভোট গণনার বিষয়ে একটি ছাত্র সংগঠন (ছাত্রদল) অভিযোগ দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা কমিশনের পক্ষ থেকে ভোট ম্যানুয়ালি গণনা করার সিদ্ধান্ত নিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X