কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

ওটস নিয়মিত খেলে কী ঘটে শরীরে? জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সকালে ঘুম ভাঙার পর এক কাপ চা কিংবা পরোটা-ভাজি দিয়ে দিন শুরু করা আমাদের চিরচেনা অভ্যাস। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে খাবারের ধরনও। স্বাস্থ্যসচেতন মানুষের তালিকায় এখন যে খাবারটি দ্রুত জায়গা করে নিয়েছে, সেটি হলো ওটস। একসময় অনেকেই এটিকে ভাবতেন কেবল বিদেশিদের খাবার, কিন্তু এখন দেশের শহরাঞ্চলের বাজার থেকে শুরু করে গ্রামের মুদি দোকানেও সহজলভ্য হয়ে উঠেছে এই শস্য। ওটসকে বলা হয় সুপারফুড—কারণ, এতে এমন সব পুষ্টিগুণ আছে যা শুধু শরীরকে শক্তি জোগায় না, বরং দীর্ঘমেয়াদে নানা রোগ থেকে সুরক্ষা দেয়।

ভাবুন তো, সকালের নাশতায় এক বাটি দুধ-ফল মিশিয়ে ওটস খেয়ে নিলেন, আর সারাদিনের জন্য শরীর পেল বাড়তি শক্তি, ক্ষুধাও লাগল না ঘন ঘন— তবে কেমন লাগবে? নিশ্চয়ই দারুণ। তাই যারা ডায়েট করেন, ওজন কমাতে চান বা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে চান, তাদের জন্য ওটস হয়ে উঠতে পারে নির্ভরতার নাম।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত খাদ্যতালিকায় ওটস রাখলে শরীরে এমন সব পরিবর্তন ঘটে, যা অনেকেই কল্পনাও করতে পারেন না।

চলুন, জেনে নিই সেই উপকারিতাগুলো—

ভালো ঘুমের জন্য

বিশেষজ্ঞরা দাবি করেছেন, ওটসে থাকা মেলাটোনিন ও জটিল কার্বোহাইড্রেট ট্রিপটোফ্যানের সংখ্যা বৃদ্ধি করে। যা মস্তিষ্কে পৌঁছায় এবং আপনার ভালো ঘুমের জন্য কাজ করে থাকে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ

রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে সরাসরি ইঙ্গিত দিয়ে থাকে। সাধারণত, এটি ইনসুলিন সংবেদনশীলতা হ্রাসের জন্য হয়ে থাকে। এ ক্ষেত্রে যারা স্বাস্থ্য বেশি হওয়া বা টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য ওটস কার্যকরী একটি খাবার হতে পারে।

কোষ্ঠকাঠিন্য সমাধান

এই শস্যদানা দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবারের একটি উচ্চ উৎস, যা অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে থাকে। নিয়মিত খাদ্যতালিকায় এটি রাখা হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়ানো যায়।

কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধ

ওটসে বিদ্যমান অ্যান্টি-অক্সিডেন্ট হার্ট সুস্থ রাখতে সহায়তা করে। এতে থাকা ডায়েটারি ফাইবার ভালো কোলেস্টেরলের কোনো ক্ষতি না করেই খারাপ কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে।

ত্বকের জন্য উপকারী

প্রতিদিনই তো মুখে ক্রিম কিংবা শরীরে লোশন ব্যবহার করেন। কিন্তু কখনো কী এর গায়ের লেবেল পড়েছেন। তা দেখলে দেখতে পাবেন, এতে ওটমিল রয়েছে। ওটস শুস্ক, চুলকানি ও রুক্ষ ত্বকের জন্য উপকারী। এটি হালকা এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে থাকে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X