কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মাদকের টাকার জন্য ভাগ্নের হাতে মামা খুন 

নিহত আনিসুর রহমান। ছবি : সংগৃহীত
নিহত আনিসুর রহমান। ছবি : সংগৃহীত

গাজীপুরে মাদক কেনার টাকার জন্য বঁটি দিয়ে মামাকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে। এ ঘটনার পর ঘাতক পলাতক রয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভবানীপুর (উত্তরপাড়া) জয়বাংলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান (২৩) গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার আলী নেওয়াজের ছেলে। অভিযুক্ত সৌরভ (১৮) ভবানীপুর (উত্তরপাড়া) এলাকার রোকনুজ্জামানের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার ভবানীপুর (উত্তরপাড়া) জয়বাংলা মোড় এলাকায় অভিযুক্ত সৌরভের ভাবি বঁটি দিয়ে রান্নার কাজে তরকারি কাটছিলেন। এ সময় সৌরভ ভাবির কাছ থেকে বঁটি নিয়ে ঘরে শুয়ে থাকা মামা আনিসুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে আনিসুর রহমানের মৃত্যু হয়।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ হোসেন বলেন, মাদক কেনার জন্য সৌরভ তার মামা আনিসুর রহমানের কাছে টাকা চায়। এ নিয়ে মামা আনিসুর রহমান তাকে শাসন করেন। এ ঘটনায় সৌরভ বঁটি দিয়ে মামাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমানের মৃত্যু হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের ও অভিযুক্তকে গ্রেপ্তারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X