স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নিজের দেশ থেকে সর্বকালের সেরার খেতাব পেলেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই রেকর্ডের পর রেকর্ড। গোল, শিরোপা, ব্যালন ডি’অর—সব জায়গাতেই তার নাম। তবে এবার পেলেন এমন এক স্বীকৃতি, যা তার নিজের দেশের পক্ষ থেকেই এলো। পর্তুগালের লিগা ফুটবল রোনালদোকে ঘোষণা করেছে ‘সর্বকালের সেরা’।

পর্তুগালের ফুটবল লিগা বুধবার ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিল বিশেষ সম্মাননা—‘বেস্ট অব অল টাইম’ বা সর্বকালের সেরা পুরস্কার। ৪০ বছর বয়সেও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে মাতিয়ে রাখা রোনালদোর ক্যারিয়ারে এটি যোগ হলো আরেকটি উজ্জ্বল অধ্যায়।

জাতীয় দলের হয়ে ২২৩ ম্যাচে ১৪১ গোলের মালিক রোনালদোকে নিয়ে লিগা পর্তুগাল লিখেছে, ‘কোটি ভক্তের অনুপ্রেরণা, এক যুগের সংজ্ঞা তিনি। ব্যক্তিগত রেকর্ড, দলীয় সাফল্য আর মাঠের বাইরে প্রভাব—সব মিলিয়ে রোনালদো এমন এক উত্তরাধিকার গড়েছেন যা তাকে সর্বকালের সেরার আসনে বসিয়েছে।’

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ভিডিও বার্তায় কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। তিনি বলেন, ‘আমার জন্য এটি বিশাল সম্মান। দেশের হয়ে এ ধরনের স্বীকৃতি পাওয়া সবসময়ই বিশেষ অনুভূতি। সতীর্থ, কোচ, আর যারা আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছেন—সবাইকে ধন্যবাদ জানাই।’

মাত্র কয়েক দিন আগেই বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে রোনালদো ছুঁয়েছেন সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। ওই ম্যাচে তার গোল ছিল বিশ্বকাপ বাছাইয়ের ৩৯তম, যা তাকে কিংবদন্তি কার্লোস রুইজের পাশে বসিয়েছে।

শুধু রোনালদো নন, একই অনুষ্ঠানে সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর জিওকেরেস দ্বিতীয়বারের মতো লিগা পর্তুগালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। গত মৌসুমে স্পোর্টিং সিপির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ গোল করেছিলেন তিনি। গ্রীষ্মের দলবদলে আর্সেনালে যোগ দেওয়া এই স্ট্রাইকার ভিডিও বার্তায় জানান, ‘এটা আমার জন্য অবিশ্বাস্য সম্মান। স্পোর্টিংয়ের সতীর্থ, কোচ ও সমর্থকদের ধন্যবাদ জানাই। তাদের সমর্থন ছাড়া এ সাফল্য সম্ভব হতো না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১০

চলন্ত মাইক্রোবাসে আগুন

১১

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১২

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৩

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৪

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৫

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৬

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৮

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

২০
X