সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পেটে বাচ্চাসহ গরু জবাই, এলাকাজুড়ে চাঞ্চল্য

রাজশাহীর পুঠিয়ায় গর্ভের বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রির চিত্র। ছবি : কালবেলা
রাজশাহীর পুঠিয়ায় গর্ভের বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রির চিত্র। ছবি : কালবেলা

রাজশাহীর পুঠিয়ায় গর্ভের বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বানেশ্বর বাজারে সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে স্থানীয় ফরমাল শেখের ছেলে কসাই রিয়াজুল শেখ মাংস বিক্রির উদ্দেশ্যে একটি গাভি গরু জবাই করে। কিছুক্ষণ পর দেখা যায়, তার গর্ভে একটি বাছুর ছিল। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রিয়াজুল তার সাথে থাকা রাজুকে দিয়ে গরু জবাইয়ের পাশেই একটি গর্ত করে সেখানে বাছুরটি পুঁতে রাখে।

স্থানীয়রা টের পেয়ে রাজুকে জিজ্ঞাসা করলে প্রথমে বাছুর পুঁতে রাখার বিষয়টি অস্বীকার করলেও পরে তা স্বীকার করে নেয়। পুঁতে রাখা বাছুরটি গর্ত থেকে তুলে নিয়ে আসলে মুহূর্তেই বাজারজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমায়।

তবে কসাই রিয়াজুল ইসলাম বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করে বলেন, আমি আওয়ামী লীগ সমর্থন করতাম। আর সেই কারণেই ষড়যন্ত্র করে কোথায় থেকে বাছুর নিয়ে এসে আমাকে ফাঁসিয়ে দেয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা কসাইখানা ভাঙচুর করছে এবং মাংস পড়ে আছে। পরে আমরা মাংসগুলো মাটিতে পুঁতে রেখেছি। আর এ বিষয়ে বাজার কমিটি থেকে মামলা করা হবে। মামলা অনুযায়ী আইনিব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।

এ বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি মতিউর রহমান মতির সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার মোবাইলফোনে কল করা হরেও কোনো সাড়া পাওয়া যায়নি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১০

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১১

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১২

স্পেনের একাদশ ঘোষণা

১৩

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১৪

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১৫

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

১৬

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১৭

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১৮

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১৯

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

২০
X