রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা

সংবাদ সম্মেলন করে রাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্র আন্দোলন। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করে রাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্র আন্দোলন। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামের এই প্যানেলে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুর আলমকে সহসভাপতি (ভিপি), সহসভাপতি শরিফুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক (জিএস) এবং সাধারণ সম্পাদক পারভেজ আকন্দকে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে এ প্যানেল ঘোষণা করা হয়।

ঘোষিত ১৩ সদস্যের প্যানেলে বাকিরা হলেন— সহকারী ক্রীড়া সম্পাদক শফিউল আলম, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম সিকদার, সহকারী সাংস্কৃতিক সম্পাদক কাজিউল ইসলাম কাজল, তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুব আলম, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার জামান রিজন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. জাহিদুল হাসান শরীফ, বিতর্ক ও সাহিত্য সম্পাদক মো. জোবায়ের হোসাইন জিহাদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক তাহসিন আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য-১ আহসানুল ইসলাম শাওন, কার্যনির্বাহী সদস্য-২ ইয়াছিন মিয়া।

বৃহস্পতিবার পর্যন্ত রাকসু নির্বাচনে ছাত্রশিবির, ছাত্রদলসহ ৮টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর ২৩টি পদে রাকসু, ৫টি পদে সিনেট প্রতিনিধি ও ১৫টি পদে হল সংসদের প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১০

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১১

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১২

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৩

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৪

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৫

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৬

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৮

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৯

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

২০
X