কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জাকসুর ফল প্রকাশে শিবির-সমর্থিত প্যানেলের আলটিমেটাম

জাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল শুক্রবারের মধ্যেই প্রকাশের আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আলটিমেটাম দেন।

মাজহারুল ইসলাম বলেন, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই— আজকের মধ্যেই যদি ভোট গণনা সম্পন্ন ও ফলাফল প্রকাশ না করা হয়, তাহলে আমরা কঠোর অবস্থান নেব। কোনোভাবেই এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি-সমর্থিত কিছু শিক্ষক ও ছাত্রদল নেতারা নানা অজুহাতে ভোট গণনা প্রক্রিয়া স্থগিতের ষড়যন্ত্র করছেন।

ভোট গণনায় ওএমআর পদ্ধতি বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও অমানবিক’ দাবি করে মাজহারুল বলেন, ভোটগ্রহণের দিন ব্যবস্থাপনায় ছিল বিশৃঙ্খলা ও অনিয়ম। তার সঙ্গে যুক্ত হয়েছিল ছাত্রদলের আগ্রাসী আচরণ, যা নির্বাচনের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করেছে।

কিছু শিক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, নির্বাচনের পরিস্থিতি আরও জটিল করেছেন কয়েকজন শিক্ষক। আমরা মনে করি, এই বিশ্ববিদ্যালয় কোনো নির্দিষ্ট শিক্ষকগোষ্ঠী বা রাজনৈতিক দলের নয়। দীর্ঘ ৩৩ বছর পর শিক্ষার্থীরা জাকসু নির্বাচনের সুযোগ পেয়েছে— তাদের সেই গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনেট ভবনে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন জাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলে ভিপি প্রার্থী আরিফ উল্লাহ।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি বলেন, জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো চলছে। প্রশাসন যে কোনো মূল্যে জাকসুকে অকার্যকর করতে দৃঢ়প্রতিজ্ঞ।

আরিফ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি, আপনারা সকলে সিনেট ভবনে জমায়েত হোন। আপনাদের ভোটের ফলাফল নিজেদের হাতে বুঝে নিতে হবে।

তিনি বলেন, ফলাফল না নিয়ে সিনেট ভবন থেকে এক পা-ও নড়বেন না। জাকসু বানচালের এই ষড়যন্ত্র আমাদের একজোট হয়ে ব্যর্থ করে দিতে হবে ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X