সিলেট ব্যুরো
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বানরের আক্রমণে শতাধিক ছাত্রী আহত

সিকৃবির ছাত্রী হলের ডাইনিংয়ে বানরের উৎপাত। ছবি : কালবেলা
সিকৃবির ছাত্রী হলের ডাইনিংয়ে বানরের উৎপাত। ছবি : কালবেলা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে বানরের আক্রমণে শতাধিক ছাত্রী আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শিক্ষার্থীদের অভিযোগ, এ বিষয়ে গত ছয় মাস ধরে একাধিকবার অভিযোগ জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

তবে বুধবার (৮ অক্টোবর) দুপুরে বানরের উপদ্রব থেকে রক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠক করেছে সিকৃবি ও বন বিভাগ।

বৈঠকে সিকৃবির পক্ষে ছিলেন ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার ও বন বিভাগের পক্ষে ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. সানাউল্লাহ পাটোয়ারী এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. মিজানুর রহমান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বানরের আক্রমণ থেকে ছাত্রীদের রক্ষার জন্য বন বিভাগের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় বন বিভাগ।

জানা যায়, সিকৃবির টিলা ও গাছপালা ঘেরা ছাত্রীদের দুররে সামাদ রহমান হল ও সুহাসিনী দাস হলে খাবারের সন্ধানে দলবেঁধে হানা দেয় বানর। সম্প্রতি বানরের উৎপাত বৃদ্ধি পাওয়ায় বন বিভাগের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন ২টি হলের চারপাশ নেট দিয়ে ঘেরাও, হলের পার্শ্ববর্তী গাছের ডালপালা ছাঁটাই ও ট্র্যাপ স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছে। তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বানরের উৎপাত।

এ বিষয়ে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম কালবেলাকে বলেন, বন্যপ্রাণী নিয়ন্ত্রণ আইনের বাধ্যবাধকতা থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানাবিধ পদক্ষেপ গ্রহণ সত্ত্বেও এ সমস্যা নির্মূল করা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের যে কোনো ধরনের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে প্রশাসন সচেষ্ট ও বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, ছাত্রী হলের নিরাপত্তা জোরদারের পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও ভ্যাকসিন প্রদানের ব্যবস্থাসহ বানরের আক্রমণ থেকে সার্বিক নিরাপত্তা প্রদানের যথাসাধ্য চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বন ও পরিবেশ মন্ত্রণালয় ও বন বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টির ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়েছে। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্যসহ সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X