সিকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ল্যাব উদ্বোধন

সিকৃবিতে আন্তর্জাতিক মানের ল্যাব উদ্বোধনকালে দোয়া করা হয়। ছবি : কালবেলা
সিকৃবিতে আন্তর্জাতিক মানের ল্যাব উদ্বোধনকালে দোয়া করা হয়। ছবি : কালবেলা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। উন্নতমানের যন্ত্রপাতি সমৃদ্ধ এই ল্যাব ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থীরা মানসম্মত গবেষণার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় ভেটেরিনারি অনুষদ ভবন-০২ এর তৃতীয় তলায় অবস্থিত ল্যাবটির উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।

বোস্টনভিত্তিক অলাভজনক সংস্থা সিডিং ল্যাবস (Seeding Labs)-এর অর্থায়নে স্থাপিত এই ল্যাবটিতে রয়েছে ফ্লো সাইটোমিটার, পিসিআর, ইলেক্ট্রোফোরেসিস সিস্টেম, স্পেকট্রোমিটার ও মাইক্রোপ্লেট রিডার, অটোক্লেভ ও বায়োসেফটি ক্যাবিনেট প্রভৃতি মূল্যবান ও আধুনিক যন্ত্রপাতি।

ভেটেরিনারি অনুষদের ডেইরি সায়েন্স বিভাগের আওতাধীন ল্যাবটির সার্বিক তত্ত্বাবধানে আছেন বিভাগটির বিভাগীয় প্রধান প্রফেসর ড. ফেরদৌস মো. আলতাফ হোসেন। ল্যাবটিতে ডিএনএ ও আরএনএ বিশ্লেষণ, প্রোটিন গবেষণা এবং কোষীয় স্তরের অনুসন্ধান, বিভিন্ন ধরনের রোগ, যেমন পশুদের সংক্রামক রোগ, টিকা জনিত রোগ বা অন্যান্য স্থানীয় মহামারির দ্রুত ও সঠিক শনাক্তকরণ ও গবেষণা পরিচালিত হবে। শিক্ষকদের পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা তাদের গবেষণামূলক কাজের জন্য এই ল্যাবে কাজ করবে।

ল্যাবটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, আমি চাই এই ল্যাব যেন বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণের কাজে লাগে এবং সবাই যেন গবেষণা করতে পারে। ল্যাবটি আজ থেকে ৩ বছর আগে উদ্বোধন হওয়া প্রয়োজন ছিল। অনেক যন্ত্রপাতি পড়েছিল। এটি কেন হয়েছে আমি জানি না, তবে আমার মনে হয় বিজ্ঞানের ক্ষেত্রে এসব রাজনীতি কিংবা অন্যকোনো বাধা আসা উচিত না। আজ থেকে ৩ বছর আগে যদি উদ্বোধন হতো তাহলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় অনেক বেশি এগিয়ে যেতে পারতো। এটার যথাযথ ব্যবহার এবং সবাই যেন এটি ব্যবহার করতে পারি সেই প্রত্যাশা রাখি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি মনিটরিং কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবেদ চৌধুরী। এ ছাড়াও বাংলাদেশ ফুড সেফটি অথরিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব, সিকৃবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. এএসএম মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় বাংলা শ্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১০

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১১

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১২

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৪

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৫

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৭

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৮

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৯

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

২০
X