মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাকসুর জন্য পারমানেন্ট মার্কার আমদানি করেছি : প্রধান নির্বাচন কমিশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট এবং হল সংসদ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে আঙুলে কালো দাগ দেওয়ার জন্য পারমানেন্ট মার্কার আমদানি করেছে নির্বাচন কমিশন। এছাড়া ভোট প্রদানের আগে প্রার্থীদের ছবি, আইডি কার্ড দেখে যাচাই করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, আমরা দেখেছি ডাকসু, জাকসুতে আঙুলের কালি উঠে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাই আমরা রাকসু নির্বাচনের জন্য পারমানেন্ট মার্কার আমদানি করেছি। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ স্বচ্ছতার সাথে নির্বাচন অনুষ্ঠিত করতে। নির্বাচনে আমরা ‘থ্রি ডাইমেনশন’ নিরাপত্তার ব্যবস্থা করেছি। প্রত্যককে সেগুলো পার করে যেতে হবে। এখানে কারচুপির কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, যদি আমাদের কোনো ভোটারকে সন্দেহ হয় সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে সেটা আমরা নিশ্চিত করব। এ ছাড়া স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হয়েছে। সবকিছু এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে। সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেছি আমরা।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার জন্য ২১২ জন শিক্ষকদের মধ্যে ১৭ জন শিক্ষকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি শিক্ষকদের সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারাই এই ভোট পরিচালনা করবেন।

এছাড়াও ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিতে দুই হাজার পুলিশ সদস্য, ৬ প্ল্যাটুন বিজিবি এবং ১২ প্ল্যাটুন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X