চবি প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চাকসুতে বিজয়ীদের প্রজ্ঞাপন জারি, শপথ বৃহস্পতিবার

চাকসু ভবন। ছবি : কালবেলা
চাকসু ভবন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) হল ও হোস্টেল সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তাদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ৩টায় চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন ও নির্বাচন কমিশনার, সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ আগস্ট অনুষ্ঠিত ৫৬২তম সিন্ডিকেট সভার ২৫ নম্বর সিদ্ধান্তে অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী, ১৫ অক্টোবর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন ২০২৫-এ কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) নির্বাচিত প্রার্থীদের স্ব স্ব নামের পাশে বর্ণিত পদে ০১ (এক) বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হলো।

একইদিন সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া হয়। এতে বলা হয়, চাকসু, হল ও হোস্টেল সংসদে বিজয়ী প্রার্থীদের শপথগ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান মিলনায়তনে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শপথগ্রহণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার প্রধান অতিথি এবং উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল ও হোস্টেল ইউনিয়ন নির্বাচন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।

শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এ বিষয়ে চাকসুর নির্বাচন কমিশনের কমিশনার ও সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক বলেন, চাকসুর নির্বাচন কমিশনের কার্যালয়ে চাকসু ও হল সংসদের বিজয়ী প্রার্থীদের একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে উপাচার্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১০

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১১

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১২

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৩

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৪

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৫

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৬

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৭

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৮

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৯

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

২০
X