কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

১৪০ আসনে প্রার্থী দিল এনপিপি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ১৪০টিতে দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব আনিসুর রহমান দেওয়ান এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, দলের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু ঢাকা-১৩ ও গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করবেন। এ ছাড়া মহাসচিব আনিসুর রহমান দেওয়ান ঢাকা-১২, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আব্দুল হাই মন্ডল বগুড়া-১ এবং প্রেসিডিয়াম সদস্য মো. ইদ্রিস চৌধুরী চুয়াডাঙ্গা-১ আসন থেকে লড়বেন।

সংবাদ সম্মেলনে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, ঘোষিত প্রার্থী তালিকা চূড়ান্ত নয়। যেকোনো সময় এনপিপির নীতিনির্ধারণী ফোরাম এটিতে পরিবর্তন আনতে পারবে।

এর আগে গত শনিবার অনুষ্ঠিত এনপিপির প্রেসিডিয়ামের সভায় ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনপিপির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, প্রেসিডিয়াম সদস্য মো. ইদ্রিস চৌধুরী, মর্জিনা খান, জাগপার (একাংশ) সভাপতি এ কে এম মহিউদ্দিন আহমেদ বাবলু, এনপিপির প্রেসিডিয়াম সদস্য ডা. মো. আলতাফ হোসেন, মো. ইমরুল কায়েস, খোশাল খান, মির্জা হামিদুল ইসলাম, শেখ জাবেদ কামাল, মেহেদী হাসান রনি, সাহেব আলী হাওলাদার রনি, মাওলানা ইসরাফিল হোসেন সাভারী, মো. এমাদুল হক রানা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১০

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১১

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১২

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৩

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৫

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৬

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৭

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৮

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৯

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

২০
X