রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনের গেজেট প্রকাশ

রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের কাছে ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার। ছবি : কালবেলা
রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের কাছে ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়া আগামী ২৬ অক্টোবর নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।

বুধবার (২২ অক্টোবর) বিকালে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের কাছে ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

এ বিষয়ে রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, বুধবার দুপুরে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল গেজেট আকারে উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের আগামী ২৬ অক্টোবরে সিনেট ভবনে শপথ বাক্য পাঠ করানো হবে। কেন্দ্রীয় সংসদের শপথ বাক্য পাঠ করাবেন রাকসুর সভাপতি এবং উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এবং হল সংসদের শপথ বাক্য পাঠ করাবেন সংশ্লিষ্ট হল সংসদের সভাপতি অর্থাৎ প্রাধ্যক্ষ।

এদিন বিকালে আনুষ্ঠানিক ফলাফল হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমিনুল হক, অধ্যাপক মোহা. এনামুল হক, অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার জয়ী হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১০

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১১

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১২

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৩

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৪

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৫

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৬

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৭

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৮

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৯

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

২০
X