ববি প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ পদত্যাগের কারণ জানালেন ববির রেজিস্ট্রার

অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। ছবি : সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন।

সোমবার (২৭ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগ বিষয়ে অধ্যাপক ড. মুহসিন উদ্দীন বলেন, ‘আমার এখানে যোগদানের সময়ই একটি শর্ত পরিষ্কার ছিল আমি ছয় মাসের বেশি এখানে থাকব না। সেই ছয় মাসের মেয়াদ শেষ হতে এখনো ২০-২৫ দিনের মতো বাকি ছিল। এর মধ্যেই ইউজিসির স্পিন্ডেল প্রকল্পের একটি টিম বাজেট অ্যাসেসমেন্টের জন্য আসে। তবে তারা বাজেট অ্যাসেসমেন্ট করতে এসে উল্টো কিছু ভিন্ন ধরনের পর্যবেক্ষণ তুলে ধরে।

তিনি আরও বলেন, ‘তাদের করা পর্যবেক্ষণগুলোর মধ্যে তিন-চারটি মন্তব্য ছিল সরাসরি আমার সম্পর্কে। যেমন একজন অধ্যাপক কেন রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন; রেজিস্ট্রার হিসেবে আমি কেন একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সভায় উপস্থিত থাকি; কেন বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করি; এবং কেন ক্যাম্পাসের ভেতরে অবস্থান করি না ইত্যাদি। আমার কাছে এসব অভিযোগ একেবারেই অযৌক্তিক, অগ্রহণযোগ্য এবং অপমানজনক মনে হয়েছে। এ কারণে পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, দপ্তরে রেজিস্ট্রারের পদত্যাগপত্র জমা দিয়েছি শুনেছি। তবে এখনো পদত্যাগ আমার দেখা হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের ২১ মে ড. মো. মুহসিন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে যোগদান করেন। ছয় মাস পর্যন্ত এ পদে থাকার কথা থাকলেও তার আগেই পদত্যাগ করলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X