দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাগিংয়ের দায়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী বহিষ্কার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ক্যাম্পাস। ছবি : কালবেলা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ক্যাম্পাস। ছবি : কালবেলা

র‍্যাগিং ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের ৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে-১ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে কৃষি অনুষদের প্রথম (২০২৩-২৪) সেমিস্টারের কিছু শিক্ষার্থীর সঙ্গে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৪১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে গত ৯ অক্টোবরের সভা শেষে বুধবার (২৯ অক্টোবর) রেজিস্ট্রার দপ্তর থেকে অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে জানানো হয়, কৃষি অনুষদের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ফারহান ইসরাক খান র‍্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব, সহায়তা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের দায়ে দুই সেমিস্টারের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন।

একই ঘটনায় জড়িত নাফিউল আলম নাহিদকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, ফারিয়া আক্তার নাতাশাকে ঘটনার মূল উসকানিদাতা হিসেবে মিথ্যা টিজিংয়ের অভিযোগে র‍্যাগিং প্ররোচনা দেওয়ার কারণে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, বহিষ্কৃত শিক্ষার্থীরা বহিষ্কারের মেয়াদকালে কোনোভাবেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা আবাসিক হলে অবস্থান করতে পারবে না।

ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, র‍্যাগিংয়ের মতো নিন্দনীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন শূন্য সহনশীল নীতি অনুসরণ করছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X