সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আরও এক দেশে জনশক্তি রপ্তানি নিয়ে সুখবর

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফিজির বহুজাতিক বিষয়ক, আখ ও শিল্প মন্ত্রী চরণ জেথ সিং। ছবি : কালবেলা
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফিজির বহুজাতিক বিষয়ক, আখ ও শিল্প মন্ত্রী চরণ জেথ সিং। ছবি : কালবেলা

বৈধ পথে বাংলাদেশ থেকে ফিজিতে জনশক্তি রপ্তানি করা হবে বলে জানিয়েছেন ফিজির বহুজাতিকবিষয়ক, আখ ও শিল্পমন্ত্রী চরণ জেথ সিং।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে ফিজিতে জনশক্তি রপ্তানিতে গতি আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা চাই বৈধ পথে দক্ষ কর্মীরা আমাদের দেশে কর্মসংস্থান করুক। বাংলাদেশের অনেক শ্রমিকই দক্ষ—বিশেষ করে সুগার মিলসহ বিভিন্ন শিল্পখাতে তারা সফলভাবে কাজ করতে পারবেন।’

চরণ জেথ সিং আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আমরা আগ্রহী। ফিজি সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।’

এর আগে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এরপর মন্ত্রী ঢাকার ডিওএইচএস এলাকায় দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেড পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফিজির বহুজাতিকবিষয়ক আখ ও শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ড. বিনেশ কুমার, আখ চাষি পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল দত্ত, দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান এবং সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X