চবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০২:৩৭ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

আরিফুল ইসলাম সাকিব। ছবি : সংগৃহীত
আরিফুল ইসলাম সাকিব। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। তার নাম আরিফুল ইসলাম সাকিব। তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে। সোমবার (২৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সাকিবের সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সাকিব কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং পারিবারিকভাবে মানসিক চাপেও ছিলেন। খেলাধুলার প্রতি তার গভীর আগ্রহ থাকায় অসুস্থতা সত্ত্বেও তিনি গতকাল ফুটবল খেলায় অংশ নেন। ফুটবল খেলার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন জানিয়েছে তার সহপাঠীরা। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি মাইনর স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের ডাক্তার। এরপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাইদ বিন কামাল চৌধুরী বলেন, আমরা জানতে পেরেছি একজন শিক্ষার্থী মারা গেছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। এখানে আমাদের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি রয়েছেন। আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি।

মৃত শিক্ষার্থী আরিফের গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X