চবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার চবির জিরো পয়েন্টে তালা

চবির মেইন গেটের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান এবং তালা ঝুলানো জিরো পয়েন্টের মেইন গেট। ছবি : কালবেলা
চবির মেইন গেটের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান এবং তালা ঝুলানো জিরো পয়েন্টের মেইন গেট। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপ-উপাচার্যের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই প্রশাসনিক ভবনের পর এবার জিরো পয়েন্টের মেইন গেটে তালা দেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জিরো পয়েন্টের মেইন গেটে তালা দেওয়া হয়। তবে, মেইন গেটের সামনে অবস্থান নেয় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট, চৌধুরী হাট ও হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩০-৪০ জন ছাত্রদলের নেতাকর্মী মেইন গেট এলাকায় জড়ো হন। এ সময় তারা ‘তারেক রহমান, তারেক রহমান’; ‘খালেদা জিয়া, খালেদা জিয়া’; ‘তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে’; ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ নানা স্লোগান দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেই তালা দেওয়া হয়েছে, যাতে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে। এখানে এত মানুষ জমায়েত হয়েছে তা আমরা আগে জানতাম না। নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এখনই অতিরিক্ত নিরাপত্তা বাহিনী প্রেরণ করছি।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকী বলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দেওয়া মন্তব্যের প্রতিবাদ জানাতেই আমরা এখানে এসেছি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনেক বহিরাগত ছাত্রশিবির অবস্থান করছে। আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। আমরা এখনই স্থান ত্যাগ করছি।

এ বক্তব্য দেওয়ার পরপরই চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকীসহ নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

১০

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১১

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১২

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৩

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৪

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৫

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৯

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২০
X