ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

ঢাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমরা সবাই অবগত যে বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। তার এই অবস্থায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সমাজ ও দেশের প্রতি তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে- এটি দল-মত নির্বিশেষে সকলেই স্বীকার করেন। এমনকি আমরা যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নই, তারাও তাকে সম্মান করি। আজকের এই দোয়া মাহফিলে বিপুল মানুষের উপস্থিতি তার প্রতি মানুষের ভালোবাসারই প্রতিফলন।

উপাচার্য আরও বলেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া, তাদের জন্য দোয়া করা এবং তাদের মনোবল বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমরা আজ সেই মহান উদ্দেশ্যেই একত্রিত হয়েছি। খুব অল্প সময়ে বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হওয়ায় আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, আমরা আন্তরিকভাবে দোয়া করি শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন এবং জনগণের কল্যাণে তার ভূমিকা পালনে পুনরায় সক্ষম হন। আল্লাহ তায়ালা তাকে সুস্থতা, শক্তি ও ধৈর্য দান করুন।

দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের শান্তি, সমৃদ্ধি এবং সব অসুস্থ মানুষের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X