বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১২:৫১ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হরতাল-অবরোধের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

অবরোধের বিরুদ্ধে মানববন্ধন করেছে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
অবরোধের বিরুদ্ধে মানববন্ধন করেছে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

হরতাল-অবরোধের বিরুদ্ধে মানববন্ধন করেছে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় একযোগে মাঠে নামে তারা। এই মানববন্ধনে অংশ নেয় ১৫টি স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর মধ্যে কোনো স্কুল/কলেজ প্রতিষ্ঠানের সামনে আবার কেউ প্রতিষ্ঠান সংলগ্ন মূল সড়কের পাশে মানববন্ধনে দাঁড়িয়েছে।

এ সময় শিক্ষার্থীদের হাতে 'আমরা ক্লাস করতে চাই', 'সময়মতো পরীক্ষা দিতে চাই', 'নিরাপদ শিক্ষা জীবন চাই', 'শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই' ইত্যাদি প্ল্যাকার্ড দেখা গেছে।

মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন কালবেলাকে বলেন, ‘করোনার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি হয়েছে, তা পূরণে আমরা হিমশিম খাচ্ছি। এই মুহূর্তে আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই। নির্ভয়ে শিক্ষার্থীরা ক্লাসে থাকতে চায়, নিরাপদে পরীক্ষা দিতে চায়। রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের এই আহ্বান থাকবে।’

প্রসঙ্গত, মানববন্ধনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- নাজনীন স্কুল এন্ড কলেজ, রাজধানী স্কুল, শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ, তেজগাঁও মহিল কলেজ, প্রভাতী উচ্চ বিদ্যালয়, ইস্পাহানী স্কুল এন্ড কলেজ, নজরুল স্কুল, বিটিসিএল স্কুল, শেরে বাংলা স্কুল এন্ড কলেজ, শাহানুর মডেল হাই স্কুল, বিজি প্রেস হাই স্কুল, তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ, নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়, তেজগাঁও মডেল হাই স্কুল এবং তেজগাঁও কলেজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসভা সকালে, রাতে থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

১০

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

১১

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১২

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১৩

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৪

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৫

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

১৬

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

১৭

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

১৮

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

১৯

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

২০
X