ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০১:০১ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালিত

ঢাবিতে সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালিত। ছবি : কালবেলা
ঢাবিতে সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালিত। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এ উপলক্ষে ১৯৯২ সালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া মঈন হোসেন রাজুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

বুধবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপে শহীদ রাজুর বেদীতে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ এবং রাজুর মিছিলের সাথীরা।

সংগঠনের সভাপতি দীপক শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রাজুর সহযোদ্ধা, ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল্লাহ মাহমুদ খান এবং সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ঠেকাতে গিয়ে ১৯৯২ সালে শহীদ হলেও আজও তার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। রাজুর খুনিরা এখন জাতীয় রাজনীতিতে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিস্থিত সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে ক্যাম্পাসকে মুক্ত করতে হলে ছাত্র সংসদ নির্বাচন ও রাজু হত্যার বিচার দরকার।

সভাপতির বক্তব্যে দীপক শীল বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা শহীদ মঈন হোসেন রাজু যে আদর্শ ধারণ করে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে শহীদ হয়েছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আজও সেই আদর্শ ধারণ করে। সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে রাজু শহীদ হয়েছিলেন অথচ আজও ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের হাত থেকে রক্ষা পায়নি।

দীপক শীল আরও বলেন, সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে দিন দিন। সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের যে স্বপ্ন শহীদ রাজু দেখেছিলেন, আমরা আজও সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য লড়াই করছি। যে স্বপ্নের সলতে রাজু জ্বালিয়েছিলেন, তা আজও জ্বলছে আমাদের চেতনায়। শহীদ রাজুর দেখানো পথ ধরেই আমরা বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সন্ত্রাসীদের প্রতিহত করে, শিক্ষাপ্রতিষ্ঠানকে গণতান্ত্রিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করছি।

শ্রদ্ধা নিবেদন এবং সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাসান তারিক চৌধুরী, লুনা নূর, খান আসাদুজ্জামান মাসুম, মানবেন্দ্র দেব, সাবেক সহকারী সাধারণ সম্পাদক এটিএম তাহমিদুজ্জামান, ঢাকা মহানগর সংসদের সাবেক সাধারণ সম্পাদক বিকাশ সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি কল্যাণ সাহাসহ প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ত্রাসবিরোধী মিছিল বের করে গণতান্ত্রিক ছাত্রঐক্য। মিছিল টিএসসির সড়কদ্বীপে পৌঁছালে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মঈন হোসেন রাজু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X