শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

ছুটি শেষে ক্লাস শুরু, উচ্ছ্বসিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ছুটি শেষে ক্লাসে ফিরেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ছুটি শেষে ক্লাসে ফিরেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। রোববার (১৬ জুলাই) শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।

সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

বাংলা বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, ঈদের ছুটির পর আজ ক্লাস শুরু হয়েছে। শিক্ষক, বন্ধু, সহপাঠীদের অনেক দিন পর পেয়ে খুব আনন্দ অনুভব করছি।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিয়া তালাত বলেন, ছুটির দিনগুলোতে বিশ্ববিদ্যালয়কে খুব মিস করেছি। ছুটির পর ক্যাম্পাসে এসে সবাইকে আবার কাছে পেয়ে আমি আনন্দিত। সবার সঙ্গে কুশলবিনিময় করে দিনটি উদ্যাপন করছি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী। ছুটির পর আজ শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রাণ ফিরে পেয়েছে। বিশ্ববিদ্যালয় আপন ছন্দে সামনের পথে অগ্রসর হবে।

১৮ জুন (রোববার) থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ছুটি শুরু হয়েছিল। ৯ জুলাই (রোববার) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X