মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৯:০৫ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ভিসা না পাওয়ায় ‘অবাক’ ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ভিসা দেয়নি কানাডা। ইয়র্ক ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫ জুন ভিসার জন্য ঢাকার কানাডিয়ান হাইকমিশনে আবেদন করেন ড. মো. আখতারুজ্জামান। কিন্তু এক মাস পার হলেও ভিসা পাননি তিনি। এতে অনেকটাই অবাক হয়েছেন ঢাবি উপাচার্য।

গতকাল বুধবার (১৯ জুলাই) এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আখতারুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, ‘ওরা ওয়েবসাইটে দেখায় বিষয়টি প্রক্রিয়াধীন। কিন্তু এক মাসেও হলো না, আমার কাছেও বিষয়টি অবাক লাগল।’

তিনি বলেন, ‘কানাডায় ভিসার জন্য এটাই আমার প্রথম আবেদন। সম্ভবত প্রথম হলে একটু সময় লাগতে পারে। আমাদের বোধহয় দেরি হয়েছে। আমার কাছে অন্যকিছু বলেই মনে হয় না। আমার যুক্তরাষ্ট্র (ইউএস) ও যুক্তরাজ্যের (ইউকে) ভিসা রয়েছে। কানাডায় আগে আবেদন করিনি। এমন হতে পারে, প্রথম হয়তো, এ জন্য টাইম (সময়) বেশি লাগছে। আমার কাছে এটাই মনে হয়, অনেকেও এটাই বলেছেন। সব প্রক্রিয়া সম্পন্ন করতে অনেকের দুই থেকে তিন মাস সময় লাগে।’

দ্য অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ এবং কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির যৌথ আয়োজনে প্রোগ্রামটি বুধবার ইয়র্ক ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছিল। প্রোগ্রামে যোগদানের জন্য গত সোমবার (১৭ জুলাই) ঢাকা ত্যাগের কথা ছিল ঢাবি উপাচার্যের।

জানা গেছে, কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে এসিওভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষাবিদ, বিশেষজ্ঞদের দিনব্যাপী এ সিম্পোজিয়ামে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।

এদিকে ঢাবির ভিসি কানাডার ভিসা না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। কারণ পদাধিকার বলে ঢাবি ভিসি কূটনৈতিক পাসপোর্টের অধিকারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X