কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষায় বসছে সাড়ে ৫ লাখ শিক্ষার্থী 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে স্থল নিম্নচাপ। বর্তমানে তা টাঙ্গাইল ও আশপাশের এলাকায় অবস্থান করছে। প্রতিকূল এই আবহাওয়ার মধ্যে পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের।

শনিবার (৩১ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। টানা বৃষ্টি ও উপকূলীয় ১৬টি জেলায় তিন নম্বর সতর্কসংকেত জারির পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে।

শুক্রবার (৩০ মে) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, দেশের ৬৪টি জেলার ৮৭৯টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৫ লাখ ৬০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। উপাচার্য আরও জানান, পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এর আগে এ ভর্তি পরীক্ষাটি ৩ মে নির্ধারিত থাকলেও তা পিছিয়ে ২৪ মে এবং পরে আরও এক সপ্তাহ পিছিয়ে ৩১ মে পুনঃনির্ধারণ করা হয়। এ কারণে এই ভর্তি পরীক্ষা আর পেছানোর কোনো সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।

পরীক্ষার পূর্ববর্তী তারিখ ও কেন্দ্রসমূহ:

বিভিন্ন বিভাগে ভর্তি পরীক্ষার কেন্দ্র আগেই প্রকাশিত তালিকা অনুযায়ী নির্ধারিত হয়েছে। ঢাকা বিভাগে ২৪৭টি কেন্দ্র, খুলনা বিভাগে ১৫৬টি কেন্দ্র, রাজশাহী বিভাগে ১৪৩টি কেন্দ্র, চট্টগ্রাম বিভাগে ১৩৪টি কেন্দ্র, রংপুর বিভাগে ৯৬টি কেন্দ্র, বরিশাল বিভাগে ৫৯টি কেন্দ্র এবং সিলেট বিভাগে ৪৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রগুলোর মধ্যে সরকারি কলেজ ছাড়াও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

পরীক্ষা পদ্ধতি ও নির্দেশনা:

পরীক্ষা পদ্ধতি অনুযায়ী, শিক্ষার্থীদের এমসিকিউভিত্তিক ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, যা এক ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে। মেধাতালিকা প্রস্তুতে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষার জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসি পরীক্ষার জিপিএর ৬০ শতাংশ যুক্ত করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X