কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসির ওএমআর পলিথিনে প্যাকেটের নির্দেশ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সাম্প্রতিক সময়ে বৃষ্টিতে এসএসসি পরীক্ষা মূল্যায়ন করা উত্তরপত্রের ওএমআর অংশের সুরক্ষায় জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বৃষ্টির কারণে ওএমআর ভিজে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে পলিথিনে প্যাকেটজাত করে বোর্ডে জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে এমন উত্তরপত্রের ওএমআর অংশ বোর্ডে জমা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে৷ ওএমআর পরিবহনের সময় বৃষ্টির পানি লেগে শিট ভিজে যেতে পারে, যা পরীক্ষার্থীদের ফলাফল প্রক্রিয়ায় মারাত্মক বিঘ্ন ঘটাতে পারে। তাই এ ধরনের পরিস্থিতি প্রতিরোধ করতে উত্তরপত্রের ওএমআর অংশ পলিথিনে মোড়ানো বাধ্যতামূলক করা হয়েছে।

একই সঙ্গে ওই চিঠিতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে বিবেচনা করার জন্য ঢাকা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান পরীক্ষক এবং বোর্ড কর্মকর্তাদের এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে, বোর্ড সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে ওএমআর ফরম পরিবহনের সময় ভিজে গেলে বা পানির স্পর্শ লাগলে উত্তরপত্র স্ক্যানিংয়ে জটিলতা দেখা দেয় এবং ফল প্রকাশে বিলম্ব বা বিভ্রান্তি সৃষ্টি হয়। এ অবস্থায় প্রাকৃতিক দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকে মূল্যায়নকৃত কাগজপত্র সুরক্ষা নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এসএসসি ২০২৫ পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ে বোর্ডে উত্তরপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X