কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের সুখবর দিল জাতীয় বিশ্ববিদ্যালয় 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অটিস্টিক, ডাউন সিনড্রোম এবং সেরিব্রাল পালসি আক্রান্ত শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় আসবেন। তবে এজন্য সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত বৈধ প্রতিবন্ধী সনদ বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রণালয়ের ২০১৫ সালের একটি পরিপত্র এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৯৭তম সভার সিদ্ধান্তের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সময় বৃদ্ধির শর্ত ও প্রক্রিয়া

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ধিত সময় সুবিধা পেতে হলে পরীক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী সনদের কপি এবং পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার পূর্বে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা এসব তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ছাড়া প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রেরণ করতে হবে। পরীক্ষার উত্তরপত্র আলাদা করে সিল করে পাঠানোর নির্দেশনা রয়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের উত্তরপত্রও আলাদাভাবে গালাসীল করে পাঠাতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ঠিকানায়। এক্ষেত্রে প্রাপকের ঠিকানায় লিখতে হবে মো. নজরুল ইসলাম তালুকদার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ-এর নাম। আর প্যাকেটের ওপর লাল কালি দিয়ে স্পষ্টভাবে ‘প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র’ লিখে দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

ছাত্রদলের দাবির মুখে আ.লীগ নেতাদের ৩০০ বই জব্দ করল প্রশাসন

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন:ডা. রফিক

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

১০

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১১

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

১২

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৪

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

১৫

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

১৬

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

১৭

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

১৮

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

১৯

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

২০
X