ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমা‌নকে নিয়ে ঢাবি‌তে বি‌শেষ সে‌মিনার বৃহস্পতিবার

ঢা‌কা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক‌দের সংগঠন সাদা দলের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ঢা‌কা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক‌দের সংগঠন সাদা দলের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

শ‌হীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমা‌নের ৪৪তম শাহাদাতবা‌র্ষিকী উপল‌ক্ষে বি‌শেষ সে‌মিনার আ‌য়োজন ক‌রে‌ছে বিএন‌পি সম‌র্থিত ঢা‌কা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক‌দের সংগঠন সাদা দল।

বুধবার (১৮ জুন) সন্ধ‌্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লা‌বে আ‌য়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান সাদা দ‌লের নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের উদ্যোগে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষাদর্শন ও কর্মসূচি’ শিরোনা‌মে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢা‌বির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সে‌মিনার অনু‌ষ্ঠিত হ‌বে।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্ব সে‌মিনা‌রে প্রধান অতিথি হিসা‌বে উপ‌স্থিত থাক‌বেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান, বি‌শেষ অতিথি হিসে‌বে উপ‌স্থিত থাক‌বেন বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। সে‌মিনা‌রে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মোর্শেদ হাসান খান ব‌লেন, শ‌হীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমা‌ন নি‌য়ে কারো কোন প্রশ্ন নেই। তি‌নি খুব সাধারণ জীবন যাপন ক‌রে‌ছেন। এ সে‌মিনা‌রে শিক্ষার্থীরা তার জীবন সম্পর্কে জান‌তে পার‌বে।

এসময় আ‌রও উপ‌স্থিত ছি‌লেন- সাদা দ‌লের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, হাজী মুহম্মদ মুহসীন হ‌লের প্রাধ‌্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম, শিক্ষা ও গ‌বেষণা ইন‌স্টি‌টিউ‌টের অধ‌্যাপক শাহ শামীম আহ‌মেদ, জীব বিজ্ঞান অনুষ‌দের অধ‌্যাপক ড. আসলাম হো‌সেন, ম‌নো‌বিজ্ঞান বিভা‌গের অধ‌্যাপক সৈয়দ তানভীর রহমান, সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, সদস‌্য স‌চিব অধ্যাপক এম এ কাউসার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X