কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এসিবিএসপির দক্ষিণ এশিয়ার কোষাধ্যক্ষ হলেন এনএসইউর বেনজির আহমেদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্য বেনজির আহমেদ। ছবি : সংগৃহীত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্য বেনজির আহমেদ। ছবি : সংগৃহীত

খ্যাতনামা শিল্পপতি ও শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা বেনজির আহমেদ অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুল অ্যান্ড প্রোগ্রামস (এসিবিএসপি)-এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক কাউন্সিলের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত ১৯ থেকে ২২ জুন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এসিবিএসপি বার্ষিক সম্মেলন ২০২৫ -এ ঘোষণা দেওয়া হয়।

বেনজির আহমেদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্য এবং সাবেক চেয়ারম্যান। একইসঙ্গে তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এসিবিএসপি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানকারী সংস্থা, বিশ্বব্যাপী ব্যবসায় প্রশাসন শিক্ষার মান উন্নয়ন এবং উৎকর্ষ সাধনে কাজ করে। দক্ষিণ এশিয়া আঞ্চলিক কাউন্সিলটি এই অঞ্চলের দেশগুলোতে ব্যবসায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেনজির আহমেদের এই কৃতিত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একাডেমিক নেতৃত্বের অংশগ্রহণ আরও সুদৃঢ় হলো।

নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বেনজির আহমেদ বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের। দক্ষিণ এশিয়াজুড়ে একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি, উদ্ভাবন, ও আন্তর্জাতিক মান রক্ষায় নিরলসভাবে কাজ করে যাব।

এসিবিএসপির এই বার্ষিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে ব্যবসায় শিক্ষার মানোন্নয়ন, স্বীকৃতি প্রক্রিয়ার উন্নয়ন এবং ভবিষ্যতের শিক্ষানীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বেনজির আহমেদের এ অর্জন শুধু বাংলাদেশের উচ্চশিক্ষার কূটনীতি জোরদার করছে না, বরং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা নেতৃত্ব ও গুণগত মান নিশ্চিতের অংশগ্রহণকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X