কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৩:৪৪ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে বিরতি দিলেন সচিবালয়ের কর্মচারীরা

‘ভালো খবরের আশায়’ আন্দোলনে বিরতি দিলেন সচিবালয়ের কর্মচারীরা। ছবি : সংগৃহীত
‘ভালো খবরের আশায়’ আন্দোলনে বিরতি দিলেন সচিবালয়ের কর্মচারীরা। ছবি : সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ বাতিলের দাবিতে ঈদের ছুটির পর থেকে টানা মিছিল, অবরোধ ও বিক্ষোভসহ নানা কর্মসূচি চালিয়ে আসছিলেন সচিবালয়ের কর্মচারীরা। তবে এবার তারা আন্দোলনে একদিনের বিরতি দিয়েছেন।

সোমবার (২৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে দুই ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি শেষে এমন ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবীর।

সোমবার সকাল ১১টার পর থেকে কর্মসূচিতে অংশ নিতে জনপ্রশাসন লাইব্রেরিতে জড়ো হন কর্মচারী ইউনিয়নের অর্ধশতাধিক নেতাকর্মী। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে বক্তৃতা, মতবিনিময় ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে নামাজের জন্য তারা কর্মসূচি থেকে বিরতি নেন।

কর্মচারী ইউনিয়নের নেতা বাদিউল কবীর বলেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়েও কর্মবিরতি পালিত হচ্ছে। আমি নিজেই বিভিন্ন স্থানে গিয়ে তা প্রত্যক্ষ করেছি। আগামীকাল আমরা ঢাকার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত নেতাদের সঙ্গে গণসংযোগ করব।

তিনি আরও বলেন, আপনারাও আগামীকালের মতো চলমান কর্মসূচিতে সাময়িক বিরতি দিয়ে গণসংযোগে যুক্ত হোন। বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির জন্য আমাদের এখন একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে।

এর আগে আরেক কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, গতকাল একজন সাবেক সরকারি আমলাকে জনগণ ধরে কী পরিস্থিতি করেছে আপনারা সবাই দেখেছেন। কাজ করলে কাজের পরিণতি সবাইকে ভোগ করতে হবে। সেটা মাথায় রেখে এখনই অধ্যাদেশ প্রত্যাহার করুন।

গত ২৫ মে সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ জারি করে, যেখানে চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করার বিধান রাখা হয়। তবে এই অধ্যাদেশের খসড়া পর্যায় থেকেই সচিবালয়ের কর্মচারীরা এর বিরুদ্ধে আন্দোলনে নামেন, যা এখনো চলমান।

এদিকে মন্ত্রিপরিষদের গঠিত একটি পর্যালোচনা কমিটি অধ্যাদেশে কিছু সংশোধন আনার ইঙ্গিত দিলেও আন্দোলন থামেনি। ওই কমিটিতে রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১০

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১১

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১২

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৩

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৪

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৫

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৬

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৭

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৮

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৯

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

২০
X