কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৪:৪২ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

এমপিওভুক্তির দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি নন-এমপিও শিক্ষকদের

জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের’ সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের’ সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

এমপিওভুক্তির সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। একই সঙ্গে দাবি পূরণ না হলে যমুনা অভিমুখে পদযাত্রা এবং আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের’ সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে তৃতীয় দিনের মতো লাগাতার কর্মসূচি পালন করেন নন-এমপিও শিক্ষকরা। কর্মসূচিতে শিক্ষকরা কাফনের কাপড় পরে প্রেস ক্লাব থেকে হাইকোর্ট মোড় হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে পুনরায় প্রেস ক্লাবে ফিরে আসেন।

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া জানান, গত ফেব্রুয়ারি-মার্চ মাসে টানা ১৭ দিনের আন্দোলনের পর গত ১১ মার্চ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের একটি প্রতিনিধিদলকে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে তৎকালীন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণকে একটি যৌক্তিক ও ন্যায্য দাবি হিসেবে স্বীকার করেন। তারা মে মাসের মধ্যে এমপিওভুক্তির সব কার্যক্রম শেষ করে পরিপত্র জারি এবং জুলাই মাস থেকে বেতন প্রদানের আশ্বাসও দিয়েছিলেন। এই আশ্বাসের ভিত্তিতে শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিলেও প্রায় সাড়ে তিন মাস পার হলেও সরকারের দেওয়া প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি।

প্রিন্সিপাল সেলিম মিয়া অভিযোগ করেন, এপ্রিল মাস পর্যন্ত এমপিও সংক্রান্ত কাজে কিছুটা অগ্রগতি দেখা গেলেও মে মাস থেকে ফাইলটি স্থবির হয়ে পড়েছে।

মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব হলেও দেশে প্রায় ২ হাজারের বেশি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ২০-২৫ বছর বা তারও বেশি সময় ধরে বিনা বেতনে চাকরি করে সীমাহীন দুঃখ-কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। এর ফলে শিক্ষার মান নিম্নগামী হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। তিনি শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের কাছে পরিস্থিতি খারাপের দিকে না ঠেলে একই দেশে দুই নীতি বন্ধ করে শিক্ষকদের সীমাহীন কষ্টের কথা বিবেচনা করে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের দাবি জানান। অন্যথায়, শিক্ষকরা রাজপথেই তাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বেন বলেও ঘোষণা দেন তিনি।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. ইমরান বিন সোলাইমান, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক সুপার মো. ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক অধ্যক্ষ মো. আফতাবুল আলম, সমন্বয়ক অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর মো. এরশাদুল হক, সমন্বয়ক প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বাবুল, অধ্যক্ষ মিজানুর রহমান মামুন, প্রভাষক মো. রায়হান কবির মিঠুসহ বিভিন্ন জেলা সভাপতি ও সম্পাদকসহ শিক্ষক নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X