কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৩:৪২ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিল মন্ত্রণালয়

ক্লাস নিচ্ছেন এক শিক্ষিকা। ছবি : সংগৃহীত
ক্লাস নিচ্ছেন এক শিক্ষিকা। ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে মূল বেতনের ১০ থেকে ১৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। এর ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পাবে।

উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১০% হারে বিশেষ সুবিধা পাবেন। অন্যদিকে, গ্রেড-১০ থেকে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১৫% হারে, তবে ১ হাজার ৫০০ টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।

এর আগে অর্থ মন্ত্রণালয় সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বৃদ্ধির কথা জানিয়েছিল। ওই আদেশ অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বৃদ্ধি করে কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা এবং অবসরভোগীদের ৭৫০ টাকা করা হবে, যা পূর্বে যথাক্রমে ১ হাজার ও ৫০০ টাকা ছিল।

উল্লেখ্য, এমপিও (মান্থলি পে-অর্ডার) হলো মাসিক বেতন আদেশ। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন। বর্তমানে দেশে প্রায় ২৯ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এই সিদ্ধান্তের ফলে দেশের লক্ষাধিক বেসরকারি শিক্ষক-কর্মচারী আর্থিকভাবে উপকৃত হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X