জবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

জবির ‘ভূমি ব্যবস্থাপনা ও আইন’ বিভাগের নাম পরিবর্তন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নাম পরিবর্তন। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নাম পরিবর্তন। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নাম পরিবর্তন করে ‘আইন ও ভূমি প্রশাসন’ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল-এর ৭৪-তম সভা ও ১০১-তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘ ভূমি ব্যবস্থাপনা ও আইন’ বিভাগের শিক্ষার্থীদের আবেদন ও স্মারকলিপি, বিভাগীয় একাডেমিক কমিটি ও আইন অনুষদের নির্বাহী কমিটির সুপারিশ ইত্যাদি বিবেচনাক্রমে ‘ভূমি ব্যবস্থাপনা ও আইন’ বিভাগের নাম পরিবর্তন করে ‘আইন ও ভূমি প্রশাসন’ (law and Land Administration) করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খ্রিস্টিন রিচার্ডসন বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই বিভাগের নাম ‘আইন ও ভূমি প্রশাসন’। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ভূমি ব্যবস্থাপনা ও আইন’ হওয়ায় শিক্ষার্থীরা বিভ্রান্ত হন। তারা মনে করেন এই বিভাগে আইন পড়ানো হয় না। এ নিয়ে শিক্ষার্থীদের দাবি ও স্মারকলিপি জমা দেওয়ার প্রেক্ষিতে আজকের সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে, গত ১৬ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নাম পরিবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন বিভাগের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ২০১৬ খ্রিষ্টাব্দে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীনে ল্যান্ড ল অ্যান্ড ম্যানেজমেন্ট নামে যাত্রা শুরু করে বিভাগটি। পরে বিভাগটির নাম পরিবর্তন করে রাখা হয় ভূমি ব্যবস্থাপনা ও আইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X