কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১০:১১ এএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সাহসী ছাত্রদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (১ জুলাই) এই শিক্ষাবৃত্তির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর সূত্রে জানা গেছে, সরকারের ঘোষিত ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়েও ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। যার প্রথম কর্মসূচি হচ্ছে এই শিক্ষাবৃত্তি।

শিক্ষাবৃত্তি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানটি হবে রাজধানীর তেজগাঁওয়ে ড. ইউনূসের কার্যালয়ের করবী হলে। অনুষ্ঠানে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’র চেক বিতরণ করা হবে এবং সেখান থেকেই সরকারিভাবে স্মৃতি অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করা হবে।

আর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ ও সভাপতিদের নির্দেশ দিয়েছে, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার অথবা রেকর্ড করে কলেজ প্রাঙ্গণে বড় পর্দায় বা মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখানোর ব্যবস্থা নিতে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের দেশপ্রেম, প্রতিবাদ ও প্রতিরোধের বীরত্বগাথা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে শিক্ষার্থীরা দেশপ্রেমে অনুপ্রাণিত হবে এবং শহীদদের স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১০

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১১

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

১২

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

১৩

আই হ্যাভ অ্যা প্ল্যান : শাবিপ্রবি উপাচার্য 

১৪

বগুড়া মহানগর বিএনপির কমিটি ঘোষণা

১৫

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার গানসহ আরও যা থাকছে

১৬

মালদ্বীপে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশির পাশে দূতাবাস

১৭

বিশ্বকাপের উন্মাদনায় সিলেট, জার্সি ও টিভি কেনার ধুম 

১৮

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

১৯

কর্মস্থলে যাওয়ার পথে সড়কে ঝরল স্বাস্থ্যকর্মীর প্রাণ

২০
X