কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১০:৩০ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

মোবাইলে মেসেজ দেখছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
মোবাইলে মেসেজ দেখছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই)। তবে প্রকাশিত ফল ‍নিয়ে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে সে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে।

এ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ (১১ জুলাই) থেকে। এ প্রক্রিয়া চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

আবেদন যেভাবে করতে হবে—

শুধু টেলিটক সিম ব্যবহার করে তার মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য নির্ধারিত আবেদন ফি লাগবে ১৫০ টাকা।

পুনর্নিরীক্ষণের আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন ১০১,১০২।

এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার পাসের হার ও জিপিএ ৫ দুটোই কমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ব্যাংক দখলের দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না : গাজী আতাউর

ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব পাচ্ছে ২০২৬-২৭ বাজেট

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

ছাত্রশিবির নেতাকে গুম / সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় পেল প্রসিকিউশন 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, নিখোঁজ ২ ক্রু

চট্টগ্রাম-কক্সবাজার দূরত্ব কমবে ৩৫ কিমি

পদত্যাগ করলেন মমতার দলের আরও এক এমপি

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ

১০

হাম উপসর্গে ঝরল আরও ৮ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৩৯

১১

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

১২

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

১৩

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

১৪

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

১৫

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

১৬

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৭

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

১৮

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

১৯

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

২০
X