বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক স্কুলে ৩৪ হাজারেরও বেশি প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণে তোড়জোড় শুরু

প্রাথমিকের শ্রেণিকক্ষ। ছবি : সংগৃহীত
প্রাথমিকের শ্রেণিকক্ষ। ছবি : সংগৃহীত

দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে গতিশীল করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ৩৪ হাজারেরও বেশি শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘদিনের শূন্যতার কারণে শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদ অনুমোদিত থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩১ হাজার ৩৯৬ জন। এর ফলে সারা দেশে প্রধান শিক্ষকের ৩৪ হাজার ১০৬টি পদ শূন্য রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই শূন্যপদগুলোর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদের সংখ্যা ২ হাজার ৬৪৭টি। এর ১০% পদ সংরক্ষণ করে অবশিষ্ট ২ হাজার ৩৮২টি পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে (পিএসসি) এ বিষয়ে চাহিদা পাঠানো হয়েছে এবং শীঘ্রই পিএসসি কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এ ছাড়া জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত ৭৩/২০২৩ নং সিভিল আপিল মামলা নিষ্পত্তি হওয়ার পরপরই সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির মাধ্যমে ৩১ হাজার ৪৫৯টি শূন্যপদ পূরণ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আশা করছে, এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সংকট নিরসন হবে এবং শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও গতিশীল হবে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে সহায়ক হবে বলে মন্ত্রণালয় প্রত্যাশা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১০

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১১

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৬

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৭

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৮

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৯

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

২০
X