ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ছাত্র রাজনীতির রূপরেখা প্রণয়নে কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা কেমন হবে, এ বিষয়ে সুপারিশ প্রদানের লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হল পর্যায়ে দলীয় রাজনীতি বিষয়ে গত ৮ আগস্ট শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনার ধারাবাহিকতায় ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহ, সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার লক্ষ্যে ১১ আগস্ট অনুষ্ঠিত এসএমটি সভায় এই কমিটি গঠনের প্রস্তাব করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই কমিটি অনুমোদন করেছেন।

এই কমিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অক্ষুণ্ন রেখে গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার লক্ষ্যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহ, সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে প্রচলিত ছাত্র রাজনীতির গঠনমূলক ভূমিকা বিষয়ে একটি সমন্বিত রূপরেখা সুপারিশ করবে।

কমিটির সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ড. আব্দুল্লাহ-আল-মামুন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. আলেয়া বেগম এবং আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X